IQNA

23:59 - June 18, 2018
সংবাদ: 2606015

মসুলে দায়েশের বেশ কয়েক জন সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী সেদেশের মসুল থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের বেশ কয়েক জন সদস্যকে গ্রেফতার করেছে।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের সময় কখন?
বার্তা সংস্থা ইকনা: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, নেইনাওয়া পুলিশ ডিপার্টমেন্টে সাথে সংযুক্ত রাশিদিয়া পুলিশ সেন্টার গতকাল দায়েশের বেশ কয়েক জন সদস্যকে গ্রেফতার করেছে। দায়েশ ক্ষমতায় থাকা কালে গ্রেফতারকৃত সন্ত্রাসীরা 'মাকহুল', বেইজি এবং তাকলিফ শহরে সক্রিয় ছিল।
এসকল সন্ত্রাসীদেরকে মসুলের উত্তর-পশ্চিমে শেখ মোহাম্মদ নামক একটি গ্রামের দেজলা নদীর তীর থেকে গ্রেফতার করা হয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী বেশ কয়েক মাস যাবত দায়েশের দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্লিয়ারিং অপারেশন শুরু করেছে। গতকালের অপারেশনটি এই পরিকল্পনার একাংশ।
iqna

 

captcha