IQNA

1:26 - July 20, 2018
সংবাদ: 2606254

ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ইসরাইল। ২০ বছর আগেও অস্তিত্বহীন ইসরাইল। যেকোনো সময় আরবদের কাছে হারাতে হতে পারে জোড় করে দখল করা জমি। তাতে ইসরাইলের মানচিত্রে আসতে পারে পরিবর্তন।

ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের আনুষ্ঠানিক যাত্রা শুরু


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব সহ আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সাম্প্রতিক অনেকটাই প্রকাশ্য সমর্থন ও যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের কারণে এখন আর ইসরাইল অস্তিত্ব সংকটে ভুগছে না বল্লেই চলে। তার প্রমাণ দিলো বুধবার ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করে পার্লামেন্টে বিল পাস করে। একইসাথে হিব্রুকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ইসরাইলি পার্লামেন্ট(নেসেট)। এই বিল পাশের ফলে বিশ্বের সকল ইহুদি এখন ইসরাইলে বিনা বাধায় বসতি স্থাপন করতে পারবে।

বিলটি পাস হওয়ার সময় আরব এমপিরা পার্লামেন্টে এর বিরোধিতা করেন। এমনকি যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠনও বিলটির বিরোধিতা করেছে।

পার্লামেন্টে বিতর্কিত বিলটির পক্ষে ভোট দেন ৬২ জন সদস্য, বিপক্ষে ছিলেন ৫৫ জন। আর ভোটদানে বিরত থাকেন দুই এমপি। ইসরাইলি প্রেসিডেন্ট এবং অ্যাটর্নি জেনারেলও এর বিপক্ষে অবস্থান নেন।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ থাকা বিলটি পাস হলেও ইসরাইলের বিদ্যমান বহুমাত্রিকতার চরিত্র পাল্টাবে না বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
iqna

captcha