IQNA

20:54 - August 05, 2018
সংবাদ: 2606380

হজের খবর প্রচারের জন্য সৌদি আরবে ৮০০ বিদেশী সাংবাদিকের উপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, চলতি বছর হজে খবর প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮০০ সাংবাদিক সৌদি আরবে উপস্থিত হয়েছে।

হজের খবর প্রচারের জন্য সৌদি আরবে ৮০০ বিদেশী সাংবাদিকের উপস্থিত



বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের তথ্যমন্ত্রী আওয়াদ ইবনে সালেহ আওয়াদ এ ব্যাপারে বলেছেন: উপগ্রহ নেটওয়ার্ক, সংবাদ সংস্থা ও মিডিয়ায় হজের অনুষ্ঠান সম্প্রচারের জন্য এই মন্ত্রণালয় সকল প্রকার সুযোগ সুবিধা সরবরাহ করবে।
তিনি বলেন: এ বছর হজের অনুষ্ঠান সম্প্রচারের জন্য সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় আট শতেরও অধিক সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছে।
আওয়াদ ইবনে সালেহ আওয়াদ আরও বলেন: মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে।
iqna

 

captcha