IQNA

16:59 - August 11, 2018
সংবাদ: 2606430

এডেনের মসজিদসমূহে বিয়ে পড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করল এন্ডোউমেন্ট মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এন্ডোউমেন্ট মন্ত্রণালয় সেদেশের এডেন শহরের মসজিদসমূহে আক্বদ এবং বিয়ের অনুষ্ঠান উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এডেনের মসজিদসমূহে বিয়ে পড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করল এন্ডোউমেন্ট মন্ত্রণালয়


বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের এন্ডোউমেন্ট মন্ত্রণালয় এক নির্দেশমূলক বিবৃতিতে মসজিদের সম্মান রক্ষার্থে সেদেশের এডেন শহরের মসজিদসমূহে আক্বদ এবং বিয়ের অনুষ্ঠান উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই নির্দেশে উল্লেখ করা হয়েছে, অনেকেই তাদের বিয়ের অনুষ্ঠান মসজিদে করতে আগ্রহ পোষণ করেন। কিন্তু সম্প্রতি বছরগুলোয় দেখা গিয়েছে যে, মসজিদে বিয়ে অনুষ্ঠানে আতশবাজি, ছবি তোলা এবং উল্লাস সহকারে অন্যান্য কাজ সংগঠিত হয়ে থাকে। এসকল কাজ এই পবিত্র স্থানে বেমানান। এসকল বিষয় চিন্তা করে এডেন শহরের মসজিদসমূহে আক্বদ এবং বিয়ের অনুষ্ঠান উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
iqna

 

captcha