IQNA

18:23 - August 19, 2018
সংবাদ: 2606498

কেনিয়ায় মঙ্গলবার ঈদুল আযহা

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার মুসলিম সুপ্রিম কাউন্সিল এবং নাইরোবির জুমার প্রধান খতিবের সদর দপ্তর ঘোষণা করেছে: কেনিয়ায় মঙ্গলবার ঈদুল আযহা পালিত হবে।

কেনিয়ায় মঙ্গলবার ঈদুল আযহা

 

বার্তা সংস্থা ইকনা: বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ১২ই আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে এবং জিলহজ মাসের চাদের উপর ভিত্তি করে বুধবার (২২শে আগস্ট) ঈদুল আযহা পালিত হবে।

কেনিয়ার কিছু মিডিয়া প্রকাশ করেছে সেদেশের মুসলিম সুপ্রিম কাউন্সিল এবং নাইরোবির মসজিদ কমিটি সৌদি আরবকে অনুসরণ করে মঙ্গলবার ঈদুল আযহার দিন নির্ধারণ করেছে।

নাইরোবির জুমার প্রধান খতিবের সদর দপ্তর ঈদের নামাজের জন্য স্যার আলী মুসলিম ক্লাবের প্রাঙ্গণ প্রস্তুত করেছে এবং সেখানে সকল মুসলমানদের ঈদের নামাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।

iqna

 

captcha