মিয়ানমারে ও বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা শিশু উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু ফান্ড ইউনিসেফ। মিয়ানমারের এসব মুসলিম শিশু 'লস্ট জেনারেশনে' পরিণত হতে পারে বলে সংস্থাটি সতর্ক করে দিয়েছে।
বার্তা সংস্থা ইকনা: ইউনিসেফের মুখপাত্র সাইমন ইনগ্রাম জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা রোহিঙ্গাদের নতুন প্রজন্মের চলমান ক্ষতি ও ভবিষ্যৎ ক্ষতির ঝুঁকির কথা বলছি। আমরা শুধু বাংলাদেশে বসবাসকারী পাঁচ লাখ শিশুর কথা বলছি না। আমরা তাদের কথাও বলছি যারা মিয়ানমারের রাখাইন রাজ্যে রয়ে গেছে। তাদের শিক্ষার সুযোগ একেবারেই সীমিত।"