IQNA

18:29 - August 24, 2018
সংবাদ: 2606546

ইসলামি বিশ্ব ইউনিয়নের সেমিনারে ৫০০ আলেমের উপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি বিশ্ব ইউনিয়নের বার্ষিক সেমিনার ২২শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ আলেম এবং ইসলামী কেন্দ্রের ইউরোপীয় অর্গানাইজেশনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

ইসলামি বিশ্ব ইউনিয়নের সেমিনারে ৫০০ আলেমের উপস্থিত



বার্তা সংস্থা ইকনা: উক্ত সেমিনার "ইসলামে রহমত ও ক্ষমতা" শিরোনামে ২২শে আগস্ট ৭৬টি দেশের ৫০০ জন আলেম ও চিন্তাবিদদের উপস্থিতিতে মিনায় অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইসলামী কেন্দ্রের ইউরোপীয় অর্গানাইজেশনের একটি প্রতিনিধি দল এই শীর্ষ সেমিনারে অংশগ্রহণ করেছে।
ইসলামী কেন্দ্রের ইউরোপীয় অর্গানাইজেশনের প্রতিনিধি টিমের ১৫ জন আলেম ও মুবাল্লিগ ইসলামি বিশ্ব ইউনিয়নের বার্ষিক সেমিনারে অংশগ্রহণ করেছে।
ইসলামি বিশ্ব ইউনিয়নের মুখপাত্র আদেল আল-হারাবী বলেন: এই সেমিনারে মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামি উম্মতের জাগরণ এবং তত্ত্ব ও বৈজ্ঞানিক ক্রিয়াকলাপের কাঠামোর মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধান করা।
iqna

 

captcha