IQNA

23:50 - October 12, 2018
সংবাদ: 2606978

কিরকুকে বোমা বিস্ফোরণের ফলে হতাহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক প্রদেশের নিরাপত্তা উৎস উক্ত প্রদেশে বোমা বিস্ফোরণের ফলে ৬ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে।

তুর্কি কর্মকর্তাদের কাছে খাশোগি হত্যার প্রমাণ আছে: রিপোর্টবার্তা সংস্থা ইকনা: ইরাকের কিরকুক প্রদেশের নিরাপত্তা উৎস ঘোষণা করেছে: ১১ই অক্টোবর কিরকুক প্রদেশের তারুকুল বাগদাদ এলাকায় একটি হস্ত নির্মিত বোমা বিস্ফোরণের ফলে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই উৎস বলেছে, বোমা বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং নিহতদের মৃতদের ফরেনসিক বিভাগে স্থানান্তর করে।
উল্লেখ্য, কিরকুক প্রদেশ ইরাকের বাগদাদের ২৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখনও মাঝেমধ্যে সন্ত্রাসীরা এই প্রদেশের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে।
iqna

 

captcha