আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ওয়াসেতে প্রদেশে রোড এক্সিডেন্টে ১১ জন হতাহত হয়েছেন। হতাহতদের সকলেই ইরানের নাগরিক। এসকল ইরানীরা আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য ইরান থেকে ইরাকে গিয়েছেন।
বার্তা সংস্থা ইকনা: ইরাকের ওয়াসেতে প্রদেশের স্বাস্থ্য কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, এই প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি মিনিবাসে করে জিয়ারতকারীগণ নাজাফের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এরফলে এক ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
এদিকে ইরাকের পুলিশ বাহিনী জানিয়েছে, গতকাল (২০শে অক্টোবর) বসরায় একটি মাইক্রোবাসের এক্সিডেন্টের ফলে ৬ জন ইরানে জায়ের (জিয়ারতকারী) নিহত হয়েছেন।
iqna