IQNA

মিশরে খ্রিস্টানদের বহনকারী বাসে হামলায় নিহত ৭

23:50 - November 04, 2018
সংবাদ: 2607117
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে হামলার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং ১৩ ব্যক্তি আহত হয়েছেন। দেশটির মিনইয়ায় একটি মঠে যাওয়ার সময় খ্রিস্টানদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

মিশরে খ্রিস্টানদের বহনকারী বাসে হামলায় নিহত ৭বার্তা সংস্থা ইকনা: বাসটি শুক্রবার মিশরের মিনিয়া শহরের কপ্টিক খ্রিস্টানদের চার্চে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে দুর্বৃত্তের হামলার শিকার হয় বলে জানিয়েছে কপ্টিক চার্চের কর্মকর্তারা।
বাসটি শুক্রবার মিশরের মিনিয়া শহরের কপ্টিক খ্রিস্টানদের চার্চে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে দুর্বৃত্তের হামলার শিকার হয় বলে জানিয়েছে কপ্টিক চার্চের কর্মকর্তারা।

কপ্টিক খ্রিস্টানদের উচ্চপদস্থ এক যাজক রয়টার্সকে বলেন, হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৪জন।

২০১৭ সালে এই একই মঠে যাবার পথে কপটিক খ্রিস্টানদের বহনকারী বাসের ওপর মুখোশধারীরা গুলি ছুঁড়লে ২৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিলেন।

iqna

 

captcha