IQNA

23:57 - November 20, 2018
সংবাদ: 2607290
আফগানিস্তানে বিগত ১০ দিনে

গাজনিতে তালেবানের পুনরায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক: বিগত ১০ দিন পূর্বে আফগানিস্তানের গাজনিতে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান হামলা চালিয়েছিল। প্রথম হামলার ১০ দিন অতিবাহিত না হতেই গতরাতে উক্ত শহরে পুনরায় হামলা চালিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী।

গাজনিতে তালেবানের পুনরায় হামলা

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী গোষ্ঠী তালেবান গতরাতে (১৯শে নভেম্বর) গাজনি শহরের জঘুরি অঞ্চলে হামলা চালিয়েছে। এই এলাকা আফগানিস্তানের জাবুল প্রদেশের পাশে অবস্থিত। এই হামলায় তালেবানের সদস্যরা আফগানিস্তানের স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখোমুখি হয়েছে।
গাজনি শহরের সংসদ প্রতিনিধিদলের সদস্য মুহাম্মাদ আরেফ রাহমানী এ ব্যাপারে বলেন: গত রাতে আফগানিস্তানের বনভূমি থেকে তালেবানের সন্ত্রাসীরা বাবেহ ও হিচেহ এলাকার সীমান্তে আক্রমণ করেছে। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হয়।
তিনি বলেন: এসকল সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় ক্ষেত্রে চেহেল বাগোটো এলাকার মানুষ এগিয়ে আসে।

উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের সদস্যরা ৯ম নভেম্বর ২২টায় গাজনি শহরের মালিস্তান ও জাহুরী এলাকা হামলা চালিয়েছিল। গত ১৮ বছরে এলাকাটি তালেবান আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। এই এলাকাটি মূলক এক শিয়া অধ্যুষিত এলাকা।

iqna

 

 

captcha