বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস দাবি করেছে, নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলে বিগত কয়েক দিন হামলা চালিয়ে ১১৮ জনকে হত্যা করেছে।
গতরাতে দায়েশ এক ভিডিও প্রকাশ করেছে। তারা তথাকথিত "পশ্চিম আফ্রিকান সরকার" অঞ্চলে হামলার দায় স্বীকার করেছে। দাযেশ তথাকথিত "পশ্চিম আফ্রিকান সরকার" শব্দটি মাধ্যমে নাইজেরিয়াকে বুঝিয়েছে।
এদিকে নাইজেরিয়ান নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, বিগত কয়েক দিনে সন্ত্রাসীদের হামলায় শতাধিক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
iqna