IQNA

তুরস্কে কুরআন ও আজান প্রতিযোগিতা

20:03 - December 14, 2018
সংবাদ: 2607540
তুরস্কে কুরআন ও আজান প্রতিযোগিতা
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বিঙ্গুল প্রদেশে শিক্ষার্থীদের জন্য ক্বিরাত এবং আযান প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্করে বিঙ্গুল প্রদেশের কারলীভা শহরের শিক্ষার্থীদের জন্য উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তুরস্কের জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় বিঙ্গুল প্রদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতার বিচারক টিম ক্বিরাত এবং আযান বিভাগে প্রতিটি ছাত্রের কর্মক্ষমতা পর্যালোচনা করার পর প্রতিটি বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের নির্ধারণ করেছেন।
প্রতিযোগিতার শেষে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও সকল অংশগ্রহণকারীদেরকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
উল্লেখ্য, বিগত কয়েক বছর তুরস্কের বিভিন্ন শহরে কুরআনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
iqna

 

captcha