IQNA

হেরাতে তালেবানের সামরিক কর্মকর্তা নিহত

20:41 - December 27, 2018
সংবাদ: 2607626
হেরাতে তালেবানের সামরিক কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: হেরাত প্রাদেশিক পুলিশ কমান্ডার ঘোষণা করেছেন: সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের সামরিক কমিশনের কর্মকর্তা নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হেরাত প্রাদেশিক পুলিশ কমান্ডার ২৫শে ডিসেম্বর ঘোষণা করেছেন: তালেবানের সামরিক কমিশনের কর্মকর্তা "মাওলাদাদ" নামে পরিচিত জাভিদ ড্রোন হামলায় নিহত হয়েছে।
এ ব্যাপারে তিনি আরও বলেন: এই ঘটনাটি হেরাত প্রদেশের আজিযাবাদ অঞ্চলে ঘটেছে। এসময় মাওলাদাদের সাথে তালেবানের অপর তিন সন্ত্রাসী নিহত হয়েছে।
তবে এ ব্যাপারে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান কোন বিবৃতি ব্যক্ত করেনি।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশ অবস্থিত। এই প্রদেশটি ইরানের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আফগানিস্তানের অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলে তালেবান বেশ সক্রিয় রয়েছে।
উল্লেখ্য, এরপূর্বে কান্দাহারে আফগান ও ন্যাটো বাহিনীর যৌথ অভিযানে তালেবানের এক কর্মকর্তা নিহত হয়েছে। এছাড়াও ওয়ারদাক প্রদেশের জালরিয অঞ্চলে এই সন্ত্রাসী গোষ্ঠীর অপর এক কমান্ডার নিহত হয়েছে।
iqna

 

captcha