আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ম্যাগনেটিক মাইন বিস্ফোরণের ফলে তিন জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: এই ম্যাগনেটিক মাইনটি একজন নিরাপত্তা কর্মীর মোটরসাইকেলে ফিট করা ছিল।
আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ এ ব্যাপারে বলেন: এই বিস্ফোরণটি আজ সকালে (৬ষ্ঠ জানুয়ারি) কাবুলের ১৬তম নিরাপত্তা জোনে ঘটেছে। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্বাভাবিক রয়েছে। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায়ভার গ্রহণ করেনি।
উল্লেখ্য, কয়েক দিন পূর্বে কাবুলের পূর্বাঞ্চলীয় ওয়াসিয়ী এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণের ফলে ৭ জন সেনা নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
iqna