IQNA

14:57 - January 20, 2019
সংবাদ: 2607761

ওমানে "আল-মুলতাক্বি" জামে মসজিদ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: ওমানের সুহার শহরের "আল-মুলতাক্বি" জামে মসজিদটি উদ্বোধন হয়েছে। মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ওমানে

বার্তা সংস্থা ইকনা: ওমানের রাজধানী মাস্কাট হতে ২৩৪ কিলোমিটার দুরে সুহার শহরে শহরের "আল-মুলতাক্বি" জামে মসজিদটি ১৮ই জানুয়ারি উদ্বোধন হয়েছে। মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের সরকারী কর্মকর্তাগণ সহকারে স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানী দূতাবাসের কালচারাল কাউন্সিলর বাহমান আকবার। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা পেশ করেন "আল-মুলতাক্বি" জামে মসজিদের খতিব ও পেশ ইমাম শেইখ মুহাম্মাদ ছাবিত আল-বালুশী।
২৪০০ মিটার জমির উপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। আল-মুলতাক্বি" জামে মসজিদটি ওমানের নর্থ বাটনা প্রদেশের সুহার শহরে বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি। iqna

 

captcha