IQNA

ইসলামফোবিয়া এবার সুইডেনের পোশাকে বিস্তার লাভ করেছে

22:49 - January 28, 2019
সংবাদ: 2607809
ইসলামফোবিয়া এবার সুইডেনের পোশাকে বিস্তার লাভ করেছে
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের চরম ডানপন্থী দলের অনুরাগীরা টি-শার্ট বিক্রি করার মাধ্যমে ইসলাম বিদ্বেষীমূলক প্রচারণা চালাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এসকল টি-শার্টে ইসলাম বিদ্বেষীমূলক উক্তি লেখা রয়েছে। বিশেষ করে "তোমাদের এলাকার মসজিদে আগুন জ্বালাও" লেখা রয়েছে। এই কাজের মাধ্যমে তারা ইসলাম ধর্মকে অবমাননা করেছে।
ইসলাম বিদ্বেষীরা তাদের প্রচারণার মাধ্যমে নামাজখানা ও হুসাইনিয়াতে হামলা চালানোর জন্য স্থানীয় জনগণকে অনুপ্রেরণা যোগাচ্ছে।
এসকল পোশাকে আগুনের দৃশ্য, মসজিদ এবং বিশেষ করে "তোমাদের এলাকার মসজিদে আগুন জ্বালাও" লেখা রয়েছে।
এছাড়াও এই বিদ্বেষী দলটি সামাজিক মিডিয়ায় এই টি-শার্টটি বিক্রয়ের জন্য ১৬ ইউরো মূল্য নির্ধারণ করেছে।
সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা সুইডেনের চরম ডানপন্থী দলের এধরণের কাজের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা শেষ করার জন্য তারা জোর দিয়েছে। iqna

 

captcha