IQNA

22:57 - February 17, 2019
সংবাদ: 2607959

মরক্কোয় আইএসের পাঁচ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: দায়েশ তথা আইএসকে সহযোগিতা করার জন্য মরক্কোর পুলিশ সেদেশের ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

মরক্কোয় আইএসের পাঁচ সদস্য গ্রেফতার

বার্তা সংস্থা ইকনা: মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ১৫ই ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী আইএসেকে সহযোগিতা করার জন্য ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করার অভিযোগে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এসকল ব্যক্তিরা উপকূলীয় সাফী শহরে বিভিন্ন ধরণের কার্যক্রমে লিপ্ত ছিল এবং নাশকতামূলক কাজ করার চেষ্টা চালাচ্ছিল।
গত বছর সরকারী পরিসংখ্যান অনুযায়ী, মরক্কো সরকার ২০০২ সাল থেকে সেদেশর বিভিন্ন শহর থেকে দায়েশসহকারে অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ১৮০টির অধিক আস্তানা সনাক্ত এবং তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। iqna

 

captcha