আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল খায়ার ইন্সটিটিউট সেদেশের সিনাই প্রদেশের ১২০ জন শিশু হাফেজকে সম্মাননা প্রদর্শন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশরের দক্ষিণাঞ্চলীয় তুর শহরে আল খায়ার ইন্সটিটিউটের পক্ষ থেকে এই সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। “শেইখ আব্দুল ওয়াহেদ” নামক ৬ষ্ঠ বার্ষিকী জাতীয় কুরআন প্রতিযোগিতায় এসকল ক্ষুদে হাফেজগণ অংশগ্রহণ করেছেন।
মিশরের দক্ষিণাঞ্চলের সিনাইয়ের আল-মনছিয়াহ মসজিদের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদে হাফেজদের সম্মাননা প্রদর্শন করা হয়।
১২০ জন হাফেজকে সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। iqna