IQNA

22:29 - March 08, 2019
সংবাদ: 2608086

ইমাম বাকির (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: আজ রাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইমাম মোহাম্মদ বাকির(আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইমাম বাকির (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় মাহফিল

বার্তা সংস্থা ইকনা: ভিয়েনার ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে এই অনুষ্ঠান ৮ম মার্চ মগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠান ভিয়েনার ইসলামিক সেন্টারের নতুন পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ নাসের তাকাভিকে অভ্যুত্থনা জানানো হয়েছে। এরপূর্বে দীর্ঘ দিন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ আলী মোহসেন জাদে এই ইসলামিক সেন্টারের দায়িত্ব পালন করে এসেছেন। এই অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ আলী মোহসেন জাদেকে সম্মাননা প্রদর্শনের মাধ্যমে তার দায়িত্ব থেকে তাকে বিদায় জানানো হয়েছে।

ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রটি সেদেশের সবচেয়ে সক্রিয় ধর্মীয় কেন্দ্রগুলির মধ্যে একটি এবং এই কেন্দ্রটি ২০০১ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল।

আজ রজব মাসের প্রথম তারিখ। ইমাম মুহাম্মাদ বাকির (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী। iqna


 

 

captcha