IQNA

22:41 - March 25, 2019
সংবাদ: 2608202

মসজিদুল হারামে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: হারামাইনের পরিচালক কমিটি দৃষ্টি প্রতিবন্ধী জিয়ারতকারীদের জন্য মসজিদুল হারামে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করেছে।

মসজিদুল হারামে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ

বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারামের গ্রন্থ বিভাগের পরিচালক শেইখ খালিদ বিন মুহাম্মাদ আল হারেছি বলেন: এই বিভাগ আল্লাহর ঘর জিয়ারতকারীদের সুবিধা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের জিয়ারতকারীদের জন্য বিভিন্ন ভাষায় অনুদিত এবং বিভিন্ন সাইজের পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সমূহ সংগ্রহ করা হয়েছে। যাতে করে এসকল পাণ্ডুলিপি তাদের মাঝে বিতরণ করা যায়।

তিনি বলেন: হারামাইনের পরিচালক কমিটি দৃষ্টি প্রতিবন্ধী জিয়ারতকারীদের জন্য মসজিদুল হারামে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের ৪০টি পাণ্ডুলিপি বিতরণ করেছে। iqna

 

 

  

 

 

 

captcha