আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বাহার আল-আহমার প্রদেশে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের/ মাধ্যমে কুরআন হেফজ বিভাগের ১৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের "মুস্তাকবিল ওতান" পার্টির পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানেম মাধ্যমে এসকল শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি বাহার আল-আহমার প্রদেশের “সাফাজা” শহরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে "মুস্তাকবিল ওতান" পার্টির প্রধান “আশরাফ রেশাদ” উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে বিভিন্ন বয়স এবং বিভিন্ন শ্রেণীর ১৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
এই অনুষ্ঠানে বাহার আল-আহমার প্রদেশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ এই অনুষ্ঠানের ব্যাপক স্বাগত জানিয়েছেন।
এছাড়াও এই অনুষ্ঠানের উপান্তে উক্ত প্রদেশের আদর্শ মা’য়েদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে। iqna