IQNA

আলেপ্পোয় বোমা বিস্ফোরণের ফলে এক শিশু নিহত

20:03 - April 15, 2019
সংবাদ: 2608342
আলেপ্পোয় বোমা বিস্ফোরণের ফলে এক শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরে একটি বিস্ফোরক প্যাকেট বিস্ফোরণের ফলে এক শিশু নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার আলেপ্পো শহরের আল-সুকরা এলাকায় একটি বিস্ফোরক বিস্ফোরক প্যাকেট বিস্ফোরণের ফলে এক শিশু নিহত এবং অপর দুই শিশু আহত হয়েছেন।

আলেপ্পোর পুলিশ কমান্ড এব্যাপারে বলেছেন: বিস্ফোরক প্যাকেট সন্ত্রাসীদের ছিল। এই এলাকা থেকে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর এটি এখানে রেখে যায়।

তিনি বলেন: আহত দুই শিশুকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিন দিন পূর্বে আলেপ্পোয় সন্ত্রাসীদের পুতে রাখা এক মাইন বিস্ফোরণের ফলে দুই শিশু নিহত হয়েছেন। এছাড়াও অপর ৫ জন আহত হয়েছেন।

আলেপ্পো থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করার আগে সন্ত্রাসীরা এই এলাকার বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়। সেসময় অনেক বোমা বিস্ফোরণ হয়নি। যেগুলো শহরের বিভিন্ন স্থানে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। iqna

 

captcha