IQNA

20:03 - April 20, 2019
সংবাদ: 2608383

১৫ই শাবান উপলক্ষে রাস্তা পরিষ্কার করছে আহলে বায়েত (আ.)এর ভক্তগণ + ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ই শাবান তথা ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের যুবকরা সেদেশের বিভিন্ন শহরের রাস্তা পরিষ্কার করছে।

১৫ই শাবান উপলক্ষে রাস্তা পরিষ্কার করছে আহলে বায়েত (আ.)এর ভক্তগণ + ছবি

বার্তা সংস্থা ইকনা: ভারতের শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীরা আজ রাতে শাবে বরাত পালন করবে।

১৫ই শাবানের মাহফিল ও আমলসমূহ ভারতের কাশ্মীর, লাখনু,  মুম্বাই, বানারাসী, দিল্লী এবং বিহারসহ অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। কুরআন তিলাওয়াত, কবিতা পাঠ, সেমিনার, প্রবন্ধ লেখা, দোয়া পাঠ এবং ১৫ই শাবান আলম পালনের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের বিভিন্ন শহরে আহলে বায়েত (আ.)এর ভক্তগণ রাস্তায় আলোকসজ্জা, মিষ্টি ও খাবার বিতরণ করে থাকেন। এছাড়াও মরহুম আত্মীয়দের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।

বন্দেগীউল্লেখ্য, শাবে বরাতে শুধুমাত্র সালাফি ও ওয়াহাবী ব্যতীত সকল এই রাতের প্রতি বিশেষ ভক্তি প্রকাশ করেন এবং ইবাদত বন্দেগী করার মধ্যমে এই পবিত্র রজনী অতিবাহিত করেন। iqna

captcha