IQNA

22:57 - April 22, 2019
সংবাদ: 2608394

মুসলমানদের সঙ্গে মোনাজাতে মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গানে গানে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের ভোটারদের আকৃষ্ট করতে মমতাকে বাংলাদেশ চলে যাওয়ার জন্য প্যারোডি গান বানিয়ে রাজ্যময় ছড়িয়ে দেওয়া হয়েছে।

মুসলমানদের সঙ্গে মোনাজাতে মুখ্যমন্ত্রী মমতা

বার্তা সংস্থা ইকনা: এদিকে বিজেপি নেতা ও সমর্থকরা মমতার বাংলাদেশ সংশ্লিষ্টতার অভিযোগ করছেন। বিভিন্ন জনসভা থেকে বিজেপির নানা স্তরের নেতা-নেত্রীরা মমতার উদ্দেশে হুঙ্কার দিচ্ছেন।

এদিকে বিখ্যাত লোকগীতি ‘ও তুই লালপাহাড়ির দ্যাশে যা’-র প্যারোডি করে বিজেপি সমর্থকরা গানও বেঁধেছেন ‘ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা’। এদিকে এই গান বিজেপির সমর্থকরা বিপুল হারে ছড়িয়েও দিচ্ছেন ফেসবুক-হোয়াটসঅ্যাপে। ইউটিউবেও এই প্যারোডি গানের বেশ কয়েকটি সংস্করণ পাওয়া যাচ্ছে।

তাছাড়া কলকাতার রেড রোডে ঈদের নামাজের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এসে মুসলমানদের সঙ্গে মোনাজাত ধরেছিলেন। সেই ছবি এই গানের ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া একই গানের আরেকটি ভিডিওতে মমতার বিভিন্ন ধরনের ছবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে করা একটি প্রতিবাদ সমাবেশের ছবিও ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কথিত ‘মুসলিম তোষণে’র অভিযোগকে তুলে ধরতেই কার্যত ‘বাংলাদেশ’ শব্দটিকেও বারবার প্রয়োগ করছে বিজেপি নেতৃত্ব। এমটিনিউজ২৪

captcha