IQNA

এথেন্সে রমজান মাসের কর্মসূচী ঘোষণা

20:46 - May 08, 2019
সংবাদ: 2608509
এথেন্সে রমজান মাসের কর্মসূচী ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: গ্রীস রাজধানী এথেন্সে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে পবিত্র রমজান মাসের বিশেষ কর্মসূচী ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাস উপলক্ষে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচীর মধ্যে ১৫ই রমজান (২০শে মে) ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকীর অনুষ্ঠান রয়েছে। এই দিনে জামায়াত সহকারে নামাজ ও ইফতারের আয়োজন করা হবে।

এছাড়াও শাবে কদরের রাতগুলো (১৮, ২০ ও ২২শে রমজানের দিবাগত রাত) নামাজ, ইফতার, বক্তৃতা, শোক মজলিশ এবং এই রাতের আমল পালন করা হবে।

শাওয়াল মাসের চাঁদ দেখার পরে ঈদের দিন ঘোষণা দেয়া হবে এবং ঈদুল ফিতরের দিনে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করা হবে। iqna

 

 

captcha