IQNA

22:09 - May 20, 2019
সংবাদ: 2608586

সুইডেনে পাঁচ চরমপন্থি সালাফি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: সুইডিশ নিরাপত্তা সিস্টেম "Sapo” ঘোষণা করেছে, সম্প্রতি পাঁচ চরমপন্থি সালাফিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন একটি মাদ্রাসার উচ্চ পদস্থ কর্মকর্তা।

সুইডেনে পাঁচ চরমপন্থি সালাফি গ্রেফতার

বার্তা সংস্থা ইকনা: সুইডেনের পশ্চিমাঞ্চলীয় এই মাদ্রাসার পরিচালক বলেছেন, গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তার গ্রেফতার হওয়ার সাথে এই মাদ্রাসার কোন সম্পর্ক নেই এবং এই বিষয়টি মাদ্রাসার কর্মক্ষেত্রে কোন প্রভাবিত হবে না।

এছাড়াও গ্রেফতারকৃত অপর এক ব্যক্তি “আবু রায়াদ” নাম প্রসিদ্ধ রিয়াজ আল-দুহান। সুইডেনের নিরাপত্তা কর্মীরা তাকে গতমাসে গ্রেফতার করেছে।

আবু রায়াদ সুইডেনের ইউলী শহরের একটি মসজিদে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতো। তার চিন্তা ও বক্তব্যসমূহের জন্য আগামী ২০ বছর তাকে সুইডেনের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।  iqna

 

captcha