IQNA

3:44 - May 23, 2019
সংবাদ: 2608603

রমজান মাস উপলক্ষে দৈনিক মসজিদুল হারামের ৪০০ কার্পেট ধৌত করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারামের অন্তর্গত একটি নিবেদিত কারখানায় প্রতিদিন ৪০০টি কার্পেট ধৌত করা হচ্ছে। মসজিদুল হারামে এই সেবা প্রদান করার জন্য কারখানায় ২০ জন দক্ষ কর্মী রয়েছে।

রমজান মাস উপলক্ষে দৈনিক মসজিদুল হারামের ৪০০ কার্পেট ধৌত করা হচ্ছে

বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারামের সার্ভিস অ্যান্ড স্পাইং ডিপার্টমেন্টের পরিচালক নায়িফ আল-জোহদেলী এ ব্যাপারে বলেন: এই কারখানায় পবিত্র রমজান মাস জুড়ে এবং ওমরা ও হজ মৌসুমে দৈনিক ৪০০টি কার্পেট ধৌত করা হয়।

আল-জোহদেলী বলেন: কর্মীরা বিশেষ মেশিন ব্যবহার করে কার্পেটের ধুলো পরিষ্কার করে এবং কার্পেট ধৌত করার জন্য উপযুক্ত আতর ও শ্যাম্পু ব্যবহার করা হয়।

সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামের নামাজের কার্পেট নির্মাণ ও ধৌত করার জন্য ২০০০ সালে বিশেষ কারখানা নির্মাণ করেছে। এর পূর্বে মসজিদুল হারামের জন্য বেলজিয়াম, জার্মান এবং লেবানন কার্পের নির্মাণ করতো। iqna

 

captcha