IQNA

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪

2:16 - June 09, 2019
সংবাদ: 2608699
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তান শহরে বোমা বিস্ফোরণের ফলে ৪ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ওয়াজিরিস্তান শহরে একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে ৪ সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।

পাকিস্তানের কর্মকর্তা ঘোষণা করেছে, ওয়াজিরিস্তান শহরের “কাহার কামার” এলাকার একটি রাস্তার পাশে বিস্ফোরিত হয়েছে। সেনা বাহিনীর সদস্যরা এই এলাকায় অপর এক বিস্ফোরণের তদন্ত করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাকিস্তানের তালেবান গ্রুপ, আফগানিস্তানের তালেবান গ্রুপের থেকে পৃথক। এই দলের সদস্যরা পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তে ঘাটি করেছে। এই হামলার দায় তালেবান স্বীকার করেছে।

বিগত কয়েক বছর যাবত পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ওয়াজিরিস্তানে তালেবান বিরোধী অভিযান চালিয়েছে। iqna

 

 

 

captcha