IQNA

0:03 - June 28, 2019
সংবাদ: 2608792

ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউরোপে শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউরোপের বিভিন্ন ইসলামিক সেন্টারে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউরোপে শোকানুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: শনিবার ২৫শে শাওয়াল ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী। এই দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গতকাল সুইডেনে হামবুর্গের ইসলামিক সেন্টার, সুইডেনের ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টার এবং বার্লিনের ইসলামিক সেন্টারে ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুইডেনে হামবুর্গের ইসলামিক সেন্টার এবং সুইডেনের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে স্থানীয় সময় ১৯টা থেকে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং বার্লিনের ইসলামিক সেন্টারে ২০টা থেকে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শোকানুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে দোয়া-ই-কুমাইল, বক্তৃতা, মাতম ও মর্সিয়া পাঠ করা হয়।

এছাড়াও রাশিয়ার রাজধানী মস্কোর “খাতামুল আম্বিয়া” মসজিদে ইমাম জাফর সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই শোকানুষ্ঠান স্থানীয় সময় ২১টা থেকে শুরু হয়েছে।  iqna

 

 

captcha