IQNA

23:54 - July 16, 2019
সংবাদ: 2608913

ইরাকের রাজধানীতে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ইমামবাড়ীতে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়েছে।

ইরাকের রাজধানীতে আত্মঘাতী হামলা

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এক সংবাদ উৎস জানিয়েছে, গতকাল (১৫ই জুলাই) বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-মায়ালিফ এলাকার “আবুল ফাজল আব্বাস” নামক ইমামবাড়ীতে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।
এই বিস্ফোরণের ফলে বেশ কয়েক জন ব্যক্তি হতাহত হয়েছে। দুই ব্যক্তি হুসাইনিয়ার নিকটে উপস্থিত হয়ে নিজেদের শরীর বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।  iqna

 

captcha