IQNA

কাতারে কুরআন পরীক্ষায় ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

21:04 - August 08, 2019
সংবাদ: 2609046
কাতারে কুরআন পরীক্ষায় ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে হাজার হাজার শিক্ষার্থী সেদেশের কুরআন শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় মৌসুমী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ধর্মীয় আমন্ত্রণ ও গাইডেন্স অফিস ঘোষণা করেছে, ১৩৯টি কুরআনিক কেন্দ্রে ভর্তি হওয়ার জন্য ৫৯৫৯ জন শিক্ষার্থী কুরআনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আগামী তিন সপ্তাহ ব্যাপী এই পরীক্ষা অব্যাহত থাকবে।
মোট ৪৬৬টি কমিটির তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের নিকট হতে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এরমধ্যে ১৭টি কমিটি সকালে এবং ৪৪৯টি কমিটি বিকালে তত্ত্বাবধায়ন করবে।
প্রতি বছর চারবার শিক্ষার্থীদের নিকট হতে এই পরীক্ষা গ্রহণ করা হয়। এই পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন হেফজের মান নির্ণয় করা হয়।   iqna

 

captcha