IQNA

23:11 - October 20, 2019
সংবাদ: 2609474

হযরত আব্বাস (আ.)এর মাজারের পক্ষ থেকে ঘোষণা করা হল আরবাইনে জিয়ারতকারীদের সঠিক পরিসংখ্যান

আন্তর্জাতিক ডেস্ক: হযরত আব্বাস (আ.)এর মাজারের পরিচালক কমিটি এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে ১ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৯৫৫ জন জিয়ারতকারী কারবালায় উপস্থিত হয়েছেন। ইলেকট্রনিক কাউন্টিং সিস্টেমের মাধ্যমে এই গণনা করা হয়েছে।

হযরত আব্বাস (আ.)এর মাজারের পক্ষ থেকে ঘোষণা করা হল আরবাইনে জিয়ারতকারীদের সঠিক পরিসংখ্যান

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাউন্টিং সিস্টেমের মাধ্যমে নির্ভুলভাবে এই গণনা সম্পন্ন করা হয়েছে। সফর মাসের ৬ তারিখ থেকে আরবাইন তথা ২০শে সফর পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৯৫৫ জন জিয়ারতকারী শোকানুষ্ঠান পালনের জন্য কারবালায় উপস্থিত হয়েছেন।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: প্রায় ১৩ শতাব্দী যাবত কারবালায় আরবাইনের শোকানুষ্ঠান পালন হয়ে আসছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরেও সাইয়্যেদ আল-শোহাদা ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর অতিথি ও জিয়ারতকারীদের সম্মান জানানো হয়েছে। ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের খাদেমগণ বিভিন্নভাবে এসকল জিয়ারতকারীদের সেবা প্রদান করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে: কাউন্টিং সিস্টেমের গণনা অনুযায়ী, কারবালার প্রধান পাঁচটি প্রবেশ পথ দিয়ে ৬ষ্ঠ সফর থেকে ২০শে সফর পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৯৫৫ জন জিয়ারতকারী এই পবিত্র নগরীতে প্রবেশ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে: আরবাইন উপলক্ষে কারবালায় ১৪৪০ হিজরিতে ১ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৯ জন, ১৪৩৯ হিজরিতে ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮১৮ জন এবং ১৪৩৮ হিজরিতে ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৩৬৭ জন জিয়ারতকারী উপস্থিত হয়েছেন।
এছাড়াও হযরত আব্বাস (আ.)এর মাযারের বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিষয় অধিদপ্তর জানিয়েছে, আরবাইনের খবর বিশ্ববাসীর নিকট পৌঁছানোর জন্য ৩৫০টি দেশী ও বিদেশী মিডিয়া একযোগে কাজ করেছে।
বেলজিয়াম, ইরান, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, বাহরাইন এবং জার্মানসহ বিভিন্ন দেশের ১৬০ জন সাংবাদিকও একযোগে আরবাইনের খবর প্রকাশ করেছেন।  iqna

 

captcha