IQNA

কুন্দুজে তালেবান হামলায় নিহত ১৩

0:58 - November 22, 2019
সংবাদ: 2609678
কুন্দুজে তালেবান হামলায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব বেলায়েত নামক শহরে সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের হামলার ফলে ১৩ আফগান সেনা নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুন্দুজের একটি সামরিক ঘাটিকে তালেবানের হামলার ফলে ১৩ সৈন্য নিহত এবং অপর ৫ সৈন্য আহত হয়েছে।
১৯শে নভেম্বর মধ্যরাতে তালেবানেরা সশস্ত্র সন্ত্রাসীরা কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব বেলায়েত শহরের অদূরে আরবাব খাইল গ্রামের সামরিক ঘাটিতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন: সন্ত্রাসীদের এই হামলায় যাদের প্রাণ গিয়েছে, তারা সকলেই নিরাপত্তা বাহিনী সদস্য ছিলেন। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে নিশ্চিত কিছু বলেনি। সন্ত্রাসী গোষ্ঠী তালেবান এই হামলার দায়ভার স্বীকার করেছে।  iqna

 

captcha