IQNA

17:40 - November 24, 2019
সংবাদ: 2609693

গত এক দশকে জায়নবাদীদের জন্য ২০ হাজার আবাসন ইউনিট নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে, বিগত ১০ বছরে অধিকৃত ফিলিস্তিনে জায়নবাদীদের জন্য ২০ হাজার আবাসন ইউনিট নির্মাণ করা হয়েছে।

গত এক দশকে জায়নবাদীদের জন্য ২০ হাজার আবাসন ইউনিট নির্মাণ

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিগত দশক ধরে ইহুদিবাদী ইসরাইলী শাসনব্যবস্থা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে জায়নবাদীদের জন্য মাত্রাতিরিক্ত বসতি স্থাপন করেছে।
ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে ঘোষণা করেছে: গত এক দশকে ইহুদিবাদী ইসরাইলীরা অধিকৃত ফিলিস্তিনে জায়নবাদীদের জন্য প্রায় ২০ হাজার আবাসন ইউনিট নির্মাণ করেছে।
এরমধ্যে ২০১৬ সালের পূর্বে ১৪,২৬৫ আবাসন ইউনিট নির্মাণ করা হয়েছে এবং ২০১৬ সালে সর্বাধিক আবাসন ইউনিট নির্মাণ করা হয়েছে। ২০১৬ সালে অধিকৃত ফিলিস্তিনে জায়নবাদীদের জন্য ৩২১১ আবাসন ইউনিট এবং ২০১৭ সালে ১৬৯৭ আবাসন ইউনিট নির্মাণ করা হয়েছে।
চলতি বছরে ফিলিস্তিনের জমিতে ইহুদিদের জন্য ৮২৭টি আবাসন ইউনিট নির্মাণ করা হয়েছে।


https://iqna.ir/fa/news/3859243

captcha