আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সংবাদ উৎস জানিয়েছে, রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে বেশ কয়কটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
আল-সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাগদাদের দক্ষিণাঞ্চলীয় “আল-বালদিয়াত” এলাকায় মঙ্গলবার রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
এই সংবাদ উৎস আরও জানিয়েছে, বাগদাদের দক্ষিণাঞ্চলীয় “আল-বালদিয়াত” এলাকার “শোহাদা আল-বাইয়া” নামক একটি হুসাইনিয়ার নিকটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আগে থেকেই একটি মোটরবাইকে এই বোমা ফিট করে রেখেছিল।
ইরাকের কিছু কিছু সংবাদে বলা হয়েছে মঙ্গলবার রাতে মোট তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপর দুই বিস্ফোরণও মোটরবাইকে রাখা বোমা বিস্ফোরণের মাধ্যমে ঘটেছে।
এসকল হামলায় ৬ জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
উল্লেখ্য যে, ইরাকে প্রতিবাদের দ্বিতীয় দফার বিক্ষোভ ২৪মে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা উন্নততর সরকারী পরিষেবা এবং রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছে। iqna