IQNA

22:50 - November 30, 2019
সংবাদ: 2609737

কিরকুকে বোমা বিস্ফোরণে আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক প্রদেশে পারম্পর্য তিনটি বোমা বিস্ফোরণের ফলে ১৬ জন আহত হয়েছেন।

কিরকুকে বোমা বিস্ফোরণে আহত ১৬

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের মেডিকেল এবং নিরাপত্তা সংস্থা আজ (৩০শে নভেম্বর) ঘোষণা করেছে: ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে পারম্পর্য তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে।
কিরকুক প্রদেশের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে ঘোষণা করেছে: আল-রাশিদ ব্রিজ এবং আটলাস রোডে পৃথক দুটি বোমা বিস্ফোরণ এবং দু’মিয এলাকায় অপর একটি বোমা বিস্ফোরণের ফলে ১৬ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনী বিস্ফোরণস্থলে উপস্থিত হয়ে সুরক্ষা রিং তৈরি করে আপেক্ষিক শান্তি বজায় রেখেছে।
উল্লেখ্য যে, এখনো পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।  iqna

 

captcha