IQNA

22:54 - December 10, 2019
সংবাদ: 2609809

রোহিঙ্গা প্রজন্ম হত্যা বন্ধের উপর গাম্বিয়ার গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্কঃ অনতি বিলম্বে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রজন্ম হত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপ কামনা করেছে গাম্বিয়া সরকার।

রোহিঙ্গা প্রজন্ম হত্যা বন্ধের উপর গাম্বিয়ার গুরুত্বারোপ

আল-গাদ্ব এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গাম্বিয়ার আইনমন্ত্রী ‘আবুবকর তাম্বাদু’ আজ (১০ ডিসেম্বর), মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সাং সুচি’র বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার বিষয়ে করা মামলার শুনানিতর প্রথম দিনে আন্তর্জাতিক এ আদালতে উপস্থিত হয়ে, অনতি বিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।

গাম্বিয়ার ঐ মন্ত্রী আজ আদালতে উপস্থিত হয়ে বলেন: আদালতের নিকট গাম্বিয়ার আবেদন হচ্ছে, আদালত যেন মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করে যাতে মিয়ানমার সরকার এদেশের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংস গণহত্যা ও প্রজন্ম হত্যা বন্ধ করে।

প্রসঙ্গত, গত নভেম্বরে মুসলিম দেশগুলোর প্রতিনিধি হিসেবে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে মামলা করে। এরই ভিত্তিতে এ আদালত গঠিত হয়েছে।

এদিকে সংখ্যালঘু মুসলমানদের সমর্থক এক্টিভিস্টরা আন্তর্জাতিক অপরাধী আদালতের ঐ শুনানির সময় মিয়ানমারকে বয়কটের আহবান জানিয়েছে।#3863250

 

captcha