IQNA

20:02 - February 07, 2020
সংবাদ: 2610188

কাজাখিস্তানের গ্র্যান্ড মুফতির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখিস্তানের গ্র্যান্ড মুফতি “সেরিকবায়ে কাজি আওরাজ” অসুস্থতার কারণে তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

কাজাখিস্তানের গ্র্যান্ড মুফতির পদত্যাগ

আকি প্রেসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শারীরিক অবস্থার অবনতির কারণে সেরিকবায়ে কাজি আওরাজ পদত্যাগ করেছেন।

কাজাখ প্রশাসনের ধর্ম বিষয়ক নবম বৈঠকে মুফতি সেরিকবায়ে কাজি আওরাজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ২০১৭ সালে কাজাখিস্তানের মুসলিম ধর্মীয় ব্যুরোর প্রধান এবং সেদেশের সর্বোচ্চ মুফতি নির্বাচিত হয়েছিলেন।

সেরিকবায়ে কাজি আওরাজের পদত্যাগের পর সেদেশের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নওরুজি বি কাজি নির্বাচিত হয়েছেন।  iqna

 

captcha