IQNA

এবার ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তার করলো ইসরাইল + ভিডিও

20:17 - February 12, 2020
সংবাদ: 2610217
এবার ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তার করলো ইসরাইল + ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে।

আল-আলাম নিউজ চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসরাইলি হানাদার বাহিনী ফিলিস্তিনের ১৪ বছরের কিশোর “আমের আভিজাতকে গ্রেপ্তার করেছে। আল-খালিল অঞ্চলের আল-আরুব শিবির বসবাসকারী ১৪ বছরের এই কিশোরের গ্রেপ্তারের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে।

কিশোরটিকে গ্রেপ্তারের জন্য যায়নিস্ট সরকার একটি ব্যাটালিয়ন পাঠিয়েছে।

উল্লেখ্য যে, কয়েদি অধিকার সংস্থা আদামির ঘোষণা করেছে যে, ইসরাইলে ফিলিস্তিনি ৭ হাজার বন্দীদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৪১৪ বন্দি রয়েছে এবং এসকল বন্দিদের মধ্যে ১৬ বছরের নীচে ১০৪ জন বন্দী রয়েছে।

ফিলিস্তিনি কিশোরকে গ্রেপ্তারের ভিডিও  iqna

captcha