IQNA

৮০ জন মুসলিমকে বাঁচানোর পুরস্কার, নায়কের সম্মান পাচ্ছেন দিল্লির এই পিতা-পুত্র

0:00 - February 29, 2020
সংবাদ: 2610323
৮০ জন মুসলিমকে বাঁচানোর পুরস্কার, নায়কের সম্মান পাচ্ছেন দিল্লির এই পিতা-পুত্র
তেহরান (ইকনা)- উত্তর-পূ্র্ব দিল্লিতে গত কয়েকদিন ধ'রে চলা সাম্প্রদায়িক অশান্তির জে'রে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। জ'খ'ম হয়েছেন আরও ৩০০ জনের মানুষ। পরি'স্থি'তি এতটাই ভ'য়ান'ক হয়ে গিয়েছে যে বছরের পর বছর একসঙ্গে থাকা প্রতিবেশীরাও একে অপরের দিকে স'ন্দে'হের দৃ'ষ্টিতে তাকাচ্ছেন। এই অবস্থায় শান্তি বজায় রাখার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।

অশান্তির এই আবহাওয়ার মধ্যে অনেক ঘটনা সা'ম্প্রদা'য়িক সম্প্রীতির ন'জি'রও রাখছে। এমনই একটি ঘটনার কথা শোনা গেল উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীর বাসিন্দাদের মুখে। সেখানকার এক বাসিন্দা মহিন্দর সিং ও তার ছেলে ইন্দ্রজিৎ সিং প্রায় ৮০ জন মুসলিম প্রতিবেশীর প্রাণ বাঁচিয়ে তাদের নি'রাপ'দ আশ্রয়ে পৌঁছে দিলেন। বিষয়টি শোনার পরেই সবাই প্রশংসা করছে তাদের। এলাকায় রীতিমতো নায়কের সম্মান পাচ্ছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোকুলপুরী এলাকার বাসিন্দা ৫৩ বছর বয়সী মহিন্দরের বাড়ির কাছে একটি ইলেকট্রনিক্স জিনিসপত্রের দোকান আছে। তার থেকে রোজগার হওয়া অর্থের মাধ্যমেই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে জীবনযাপন করেন মহিন্দর। গত ২৪ তারিখ অশা'ন্তির আ'গুন ছড়িয়ে পড়ে গোলকপুরী এলাকায়। হিন্দু অধ্যু'ষিত ওই এলাকায় বসবাসকারী মুসলিমদের বাড়িতে অ'জ্ঞা'ত পরিচয়ের দুষ্কৃতীরা হা'ম'লা চালাচ্ছে বলে খবর পান মহিন্দর।

সঙ্গে সঙ্গে ছেলে ইন্দ্রজিৎকে ডেকে নিয়ে স্থানীয় মুসলিমদের বাড়িতে বাড়িতে পৌঁছে যান। তারপর ছেলের বুলেট মোটরসাইকেল ও নিজের স্কুটিতে করে ৬০ থেকে ৮০ জন মুসলিম প্রতিবেশীকে গোকুলপুরী থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম অধ্যুষিত এলাকা করদমপুরের নিরা'পদ আশ্রয়ে ছেড়ে দিয়ে আসেন।

এপ্রসঙ্গে মহিন্দর বলেন, ''বর্তমান পরি'স্থি'তি দেখে ১৯৮৪ সালে দিল্লিতে হওয়া শিখ নি'ধ'ন যজ্ঞের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। তাই হিন্দু বা মুসলিম কিছু দেখেনি। আমার চোখে শুধু মানুষ ভাসছিল। শুধু ছোট ছোট শিশুর মুখ চোখে পড়ছিল। এই সব দেখে আমার মনে হয়, এরা সবাই আমার সন্তান। এদের কোনও ক্ষ'তি হতে দেব না আমি। মানবিকতার তাগিদেই প্রয়োজনের সময় তাদের সাহায্য করেছি আমরা। এছাড়া আর কী বা বলতে পারি?''
সূত্র: mtnews24

captcha