IQNA

19:36 - March 08, 2020
সংবাদ: 2610374

করোনা মোকাবিলায় সক্ষমতা আছে, ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

তেহরান (ইকনা)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাই'রাস (কভিড-১৯) মো'কাবি'লায় বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে, ঘাবড়ানোর কিছু নেই। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।

করোনা মোকাবিলায় সক্ষমতা আছে, ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আরেকটি সম'স্যা এখন সারা বিশ্বব্যাপী, করোনা ভাই'রাস। আমরা কিন্তু সারাক্ষণ মনিটর করছি। কোথাও যদি কোন সমস্যা দেখা দেয় যথাযথ ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকে যদি এ ব্যাপারে একটু সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন ইনশাল্লাহ এ ধরনের সমস্যা মো'কাবি'লা করতে যথেষ্ট আমাদের সক্ষমতা রয়েছে। আমরা তা পারবো। কাজেই এখানে ঘাবড়ানোর কিছু নেই।'

করোনা ভাই'রাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দে'শনাগুলো মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে আমি বলবো সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। এছাড়া প্রতিদিনই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দে'শনা দেওয়া হচ্ছে কীভাবে চলতে হবে, কীভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য সুর'ক্ষার নির্দে'শনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
সূত্র: mtnews24

captcha