তেহরান (ইকনা)- নাইজেরিয়ার লাগোস শহরে বিস্ফোরণে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এএফপি জানিয়েছে, আজ সকালে এক বিশাল বিস্ফোরণে নাইজেরিয়ার লাগোস শহরকে কাঁপিয়ে দেয় এবং এতে ১৫ জন নিহত হয়েছেন।
সংবাদ সংস্থা আরও বলেছে: বিস্ফোরণটি এতোই মারাত্মক ছিল যে ঘটনাস্থলের আশেপাশের ৫০টিরও অধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে লাগোসের হাসপাতাল জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। iqna