IQNA

17:47 - March 20, 2020
সংবাদ: 2610447

বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করলো মোদি সরকার

তেহরান (ইকনা) ভারতের সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলার রায় দিতে রাজি হওয়ায় ভারতের মোদি সরকার বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করেছে। দেশটির সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে আজ ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বিস্ময়কর ওই সিদ্ধান্তের বি'রু'দ্ধে ভারতের মুসলমানরা ব্যা'পক প্রতিবা'দ জানিয়েছে।

বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করলো মোদি সরকার

এমনকি বিরো'ধী দল কংগ্রেসের 'শেম শেম' শ্লো'গানের মধ্যেই সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মাস তিনেক আগে ভারতের সুপ্রিম কোর্ট হিন্দুত্ববা'দী এবং ক্ষ'ম'তাসীন বিজেপি সরকারের প্রকাশ্য ম'দদে বাবরি মসজিদ মামলায় মুসলমানদের বি'রু'দ্ধে রায় দেয়। ওই রায়ে বলা হয়েছিল বাবরি মসজিদের ভূমি হিন্দুদের।

উত্তর প্রদেশ রাজ্যের ফয়েজাবাদ শহরের ওই বাবরি মসজিদের ভূমিতে হিন্দুরা রামমন্দির নির্মাণ করতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়। ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ক্ষমতাসীন বিজেপির ম'দদে উ'গ্র হিন্দুত্ববা'দিরা ভে'ঙ্গে দেয়। ওই ঘটনায় অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

অবসর নেওয়ার পর রঞ্জন গগৈয়ের রাজ্যসভার সদস্য হওয়ার ঘটনাকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর মা'রা'ত্মক আঘা'ত বলে অভিহিত করছেন স'মালো'চকেরা। এদিকে, রঞ্জন গগৈয়ের নিয়োগকে সংবিধানের মৌলিক কাঠামোর ওপর মা'রা'ত্মক, অভূতপূর্ব ও ক্ষ'মাহী'ন আ'ঘা'ত হিসেবে অভি'হিত করেছে বিরো'ধী দল কংগ্রেস। সুপ্রিম কোর্টের কয়েকজন সাবেক বিচারপতিও এই নিয়োগের সমালো'চনা করেছেন।
সূত্র:mtnews24

captcha