IQNA

12:16 - March 23, 2020
সংবাদ: 2610461

সৌদি আরবে কারফিউ জারি

তেহরান (ইকনা)- নভেল করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবে আজ (সোমবার) সন্ধ্যা থেকে কারফিউ জারি হচ্ছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রোববার এই কারফিউয়ের আদেশ দেন।

সৌদি আরবে কারফিউ জারি

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রোববারই ১১৯ জন আ'ক্রা'ন্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী।

দেশটিতে শনিবার আ'ক্রা'ন্ত হন ৪৮ জন। ওই মুখপাত্র জানান, আ'ক্রা'ন্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান।
তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আ'ক্রা'ন্ত হন ৪০ জন।
সূত্র:mtnews24

captcha