IQNA

20:53 - March 24, 2020
সংবাদ: 2610471

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

তেহরান (ইকনা)- আফগানিস্তানের গাজনি প্রদেশের এক কর্মকর্তা এই প্রদেশের কেন্দ্রীয় শহর দহিকে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে ৫ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন।

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

এ ব্যাপারে গাজনি প্রাদেশিক কাউন্সিলের চেয়ারম্যান নাসির আহমদ ফগিরি বলেন: ২৩শে মার্চ নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি দহিক শহরের তাসাঙ্গ এলাকার একটি রোড দিয়ে যাওয়ার সময় ল্যান্ডমাইনে আঘাত হানে এবং এরফলে গাড়িতে থাকা ৫ জন সৈন্য নিহত হয়।

নাসির আহমদ বলেন: ২২মে মার্চ অপর এক ঘটনায় আরও ৫ জন সেনা নিহত হয়েছে। এই পাঁচ জন সেনা গাড়িতে করে গাজনি শহরের একটি রোড দিয়ে যাওয়ার সময় ল্যান্ডমাইন আঘাত হানার ফলে ল্যান্ডমাইনটি বিস্ফোরণ হয়। এরফলে গাড়িতে থাকা পাঁচ সেনা নিহত হয়।

গত কয়েকদিন ধরে জাবুল, কাপিসা, কান্দাহার, গজনী এবং অন্যান্য প্রদেশগুলিতে তালেবানদের হামলায় কয়েক ডজন নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে।

উল্লেখ্য যে, বিগত কয়েকদিনে আফগানিস্তানের জাবুল, কাপিসা, কান্দাহার এবং গাজনীসহ অন্যান্য প্রদেশে তালেবানের হামলায় কয়েক ডজন নিরাপত্তা বাহিনী নিহত হয়েছেন। iqna

captcha