IQNA

15:24 - April 22, 2020
সংবাদ: 2610643

মিশরে ফিতরা প্রদানের প্রক্রিয়া ঘোষণা

তেহরান (ইকনা)- মিশরের এন্ডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে: এই বছর পবিত্র রমজানের দরিদ্রদের সহায়তার জন্য গ্রুপ ইফতারি পার্টির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না এবং ফিতরা ও কাফ্ফরা’র অর্থ এই মন্ত্রণালয়ের ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমে গ্রহণ করা হবে।

মিশরে ফিতরা প্রদানের প্রক্রিয়া ঘোষণা

পবিত্র রমজান মাস উপলক্ষে ফিতরা, কাফ্ফরা এবং গরীবদের সহায়তা প্রদানের ব্যাপারে সেদেশের জনগণের প্রশ্নের উত্তরে মিশরের রাবওয়াহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে: এই মন্ত্রণালয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এ বছরে ফিতরা, রোজা ভাঙ্গার কাফ্ফরা এবং দরিদ্র ও অসহায়দের খাদ্য সহায়তা প্রদানের এন্ডোমেন্টস মন্ত্রণালয়ের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গ্রহণ করা হবে।

মিশরের এন্ডোমেন্টস মন্ত্রণালয় গুরুত্বারোপ করে বলেছে: ফিতরা, কাফ্ফরা ও সাহায্যের অর্থ সংগ্রহের পর এই মন্ত্রণালয় আরও অর্থ যোগ করে গরীব ও অসহায়দের মধ্যে বণ্টন করবে।
এই উদ্দেশ্যে এন্ডোমেন্টস মন্ত্রণালয় মিশরের সকল শহরে দপ্তর খুলেছে এবং শহরের নাগরিকদের জন্য টেলিফোন নম্বরসমূহ ঘোষণা করেছে। iqna

 

captcha