তেহরান (ইকনা)- সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশর “আফরিন” শহরে ট্যাঙ্কারে বোমা বিস্ফোরিত হওয়ার ফলে ৩৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

আজ বিকালে সিরিয়ার আফরিন শহরের একটি বাজারে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। এই ট্যাঙ্কারে পূর্বে থেকে সন্ত্রাসীরা বোমা স্থাপন করে রেখেছিলো।
আফরিন শহরের কেন্দ্রস্থলের রাজাভি রোডে সন্ত্রাসী কর্তৃক এই বিস্ফোরণের ফলে কমপক্ষে ৩৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
এছাড়াও এই বিস্ফোরণের ফলে ৪০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এখনো পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। iqna