IQNA

20:52 - May 25, 2020
সংবাদ: 2610846

ঈদুল ফিতরের দিনে ইয়েমেনে সৌদি জোটের হামলা/ ২ জন শহীদ

তেহরান (ইকনা): দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইয়েমেনের জনগণ শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালন করছিল। কিন্তু এই পবিত্র দিনেও সৌদি আরবের হামলা থেকে রক্ষ পায়নি নিরীহ ইয়েমেনবাসীরা।

ঈদুল ফিতরের দিনে ইয়েমেনে সৌদি জোটের হামলা/ ২ জন শহীদ

ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় ২ জন শহীদ এবং ৩ জন আহত হয়েছেন।

ঈদুল ফিতর মুসলমানের সবথেকে বড় খুশির দিন। গোটা বিশ্বের মুসলমানেরা যখন ঈদ ফিতর পালন করছে, ঠিক তখনই সৌদি জোট বাহিনী ইয়েমেনের বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে।

সাদ প্রদেশের মারান এলাকায় গতকাল সৌদি জোটের বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও তিন জন আহত হয়েছে।

এছাড়াও সৌদি জোট বাহিনী ইয়েমেনের হজাহ, জুফ, সানা এবং হাদিদাহ প্রদেশেও আর্টিলারি হামলা চালিয়েছে। তবে এই হামলার ফলে কত জন হতাহত হয়েছেন সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

পবিত্র রমজান মাসে একতরফা যুদ্ধবিরতি দাবি সত্ত্বেও সৌদি জোটেরা ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছিল। iqna

captcha