IQNA

23:08 - May 26, 2020
সংবাদ: 2610853

ইরাকে দায়েশের সিনিয়র দুই সদস্য গ্রেপ্তার

তেহরান (ইকনা): হাশদ আশ-শাবির ২৭তম ব্রিগেডের ডেপুটি কমান্ডার আবু হায়দার আল তাইয়বাবি এক বিবৃতিতে বলেছেন: আনবার প্রদেশের ফাল্লুজা শহরে এক সামরিক অভিযান চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সিনিয়র দুই জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরাকে দায়েশের সিনিয়র দুই সদস্য গ্রেপ্তার

আবু হায়দার আল তাইয়বাবি বলেন: হাশদ আশ-শাবির ২৭তম ব্রিগেডের সেনারা ফাল্লুজা শহরের পূর্বে আল-সাদ্দা ও আল দাবাতিয়াহ অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে দায়েশের সিনিয়র দুই জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন: এই দু'জন ইরাকি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল এবং ফাল্লুজা শহরে ইরাকি নিরাপত্তা বাহিনী উপর সন্ত্রাসী হামলার দায়িত্ব, এই দুই সন্ত্রাসীর উপর ন্যস্ত ছিল।

আল তাইয়বাবি বলেন: নিরাপত্তা বাহিনী দায়েশের অন্যান্য অপরাধী নেতাদের সম্পর্কে তদন্ত করতে ও আরও তথ্য পাওয়ার জন্য আটককৃতদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করেছে। iqna

captcha